ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ধানের শীষের পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা শ্রাবণ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ২:১৮

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ) রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গত (১৭ অক্টোবর) যশোরের কেশবপুর উপজেলার কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফার একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। জনাব শ্রাবণ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সর্বস্তরের কর্মীদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের সৃষ্টি করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পতাকাতলে সকলকে একতাবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, এই রূপরেখা দেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী একটি শক্তিশালী ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি দেবে। অনুষ্ঠানটি হাসানপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মাহাবুর মল্লিকের সভাপতিত্বে ও সাবেক ছাত্র ও যুবনেতা ও সাংবাদিক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ)। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কাউন্সিলর মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, আব্দুল হালিম অটল প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল

চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ