রায়গঞ্জে ব্রিজ নির্মাণ ও পৌরসভায় পরিকল্পিত নগরায়ন নিয়ে মতবিনিময় সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌর এলাকার পরিকল্পিত নগরায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন ও সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি মো. সাইফুল্লাহ পান্না বলেন, “ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ হলে রায়গঞ্জ পৌর এলাকার সঙ্গে উপজেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি সংযোগ সড়ক ও পরিকল্পিত নগরায়ন বাস্তবায়িত হলে যানজট কমবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, “রায়গঞ্জকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনগণের মতামত ও সহযোগিতার ভিত্তিতেই সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
সভায় অংশগ্রহণকারীরা টেকসই অবকাঠামো উন্নয়ন, নদী সংরক্ষণ ও পরিবেশবান্ধব নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। ফুলজোড় নদীর উপর প্রস্তাবিত এই ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হলে রায়গঞ্জের অর্থনৈতিক কার্যক্রম ও স্থানীয় উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম