হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
উপজেলার ফতেপুরে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শাহ আনোয়ার ফাউন্ডেশন ও জালালাবাদ কমিউনিটি চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে, মানবতার কল্যাণে ব্লাড ডোনার্সের ব্যবস্থাপনায় এতে সভাপতিত্ব করেন, ফতেপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম। শনিবার ফতেপুর স্কুলে সংগঠনের সাবেক অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ও ফতেপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুর মোহাম্মদ।উদ্বোধক ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুছা সিদ্দিকী।শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন, মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন, ডাঃ শহিদ হাসান জনি, লায়ন ডাঃ হাফিজুর রহমান, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সাংবাদিক কে এম ইউসুফ, সংগঠনের সভাপতি মোঃ জোবায়ের হোসেন প্রমূখ। চিকিৎসা ক্যাম্পে কসমেটিক ডিভাইস খৎনা, চক্ষু চিকিৎসা, নাক-কান ফোঁড়ানো, ব্লাড প্রেসার ও রক্তের গ্রুফ নির্ণয় করা হয়। এসময় ফতেপুর ইউনিয়ন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক মানুষ সেবা গ্রহন করেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত