গোপালগঞ্জে ক্লাস্টারভিত্তিক চিংড়ি চাষে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ
গোপালগঞ্জে ক্লাস্টারভিত্তিক চিংড়ি চাষীদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চলছে। এটি ২০২৫-২৬ অর্থবছরের ‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
রবিবার সকালে প্রশিক্ষণের চতুর্থ দিন অনুষ্ঠিত হয় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে। অনুষ্ঠানে জেলার ৫০ জন চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক চাষ পদ্ধতি, পানির গুণমান নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণ কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী ও মেরিন ফিশারিজ অফিসার মোঃ মফিজুল ইসলাম। চাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাস্টার সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস সেতু।
প্রধান অতিথি বলেন, “চিংড়ি খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস। ক্লাস্টারভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই উৎপাদন ও মানোন্নয়ন সম্ভব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষীরা আরও বেশি উৎপাদন ও লাভবান হতে পারবেন।”
সভাপতি বিজন কুমার নন্দী বলেন, “হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। মৎস্য দপ্তর মাঠপর্যায়ে চাষীদের পাশে থেকে তাদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।”
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ