রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সিরাজগঞ্জের রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিক্রেতারা অংশগ্রহণ করেন এবং নিজেদের দীর্ঘদিনের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন।
তারা বিদ্যমান লাইসেন্স ও আইডি কার্ড বলবৎ রাখতে ২৫ অক্টোবরের মধ্যে ট্রেড অর্গানাইজেশন হিসেবে নিবন্ধন দিতে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতাদের মতামত নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে পৈতৃকসূত্রে সার ব্যবসায় নিয়োজিত। কৃষক পর্যায়ে সার পৌঁছে দিচ্ছেন তারা। ব্যাংক ঋণগ্রহণ করে কাজ করছেন। কৃষকদের কাছে বাঁকিতে সার সরবরাহ করছেন। ফলে খুচরা বিক্রেতাদের জীবিকা বন্ধ হয়ে গেলে তাদের পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।
মানববন্ধন শেষে প্রতিনিধি দল ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। ইউএনও মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।
এ সময় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মো. আহসান হাবিব রাসেল, প্রধান সমন্বয়ক মো. হায়দার আলীসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত