ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-১০-২০২৫ বিকাল ৭:৫

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সাতপাড় আদর্শলিপি বেদেপল্লীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ শরীফুননেছা।
এছাড়া ভিডিও কলে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদর্শলিপি বেদেপল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দিলশাদুল হক শিমুল, বেদে সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি চলমান টাইফয়েড টিকার গুরুত্ব তুলে ধরে বলেন, বেদে সমাজ দেশের মূলধারার সমাজ থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। তাদের মধ্যে সচেতনতার অভাব থাকায় বেদে শিশুদের অনেকেই বিভিন্ন টিকা থেকে বঞ্চিত হয়। তাই তাদের যেন নিয়মিত টিকার আওতায় আনা যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
এছাড়াও নারী সমাবেশে বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, মাদকসহ সামাজিক ব্যাধির কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
উল্লেখ্য, তথ্য অফিসের এই উদ্যোগের মাধ্যমে বেদে সম্প্রদায়ের নারী ও শিশুদের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস