অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু
যশোরের অভয়নগরে গড়াই পরিবহন বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন। এতে একজন নারী যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার তালতলা বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত নারী যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইজিবাইক চালক আব্দুর রহিম বিশ্বাস (৬২) খুলনার ফুলতলা উপজেলার খাড়াখোলা গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। আহত ইজিবাইক যাত্রী রহিমা বেগম (৬০) একই উপজেলার যুগ্নিপাশা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোরগামী গড়াই পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৬৭২৮) সঙ্গে খুলনাগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক নিহত ও একজন বৃদ্ধা নারী যাত্রী আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন বলেন, সড়ক দুর্ঘটনার আব্দুর রহিম বিশ্বাস নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত এক নারী যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও গড়াই পরিবহনের সেই বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক। নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। ইজিবাইকের আহত নারী যাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Aminur / Aminur
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা