পাবনায় একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগ, গ্রেপ্তার ৩
পাবনায় একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগ গ্রেপ্তারকৃত ৩জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবধরণের কার্যক্রম বন্ধসহ হাসপাতালে ভর্তিকৃত সব রোগীকে ছাড়পত্র দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যকর্তৃপক্ষ।
পাবনা শহরের একটি বে-সরকারী হাসপাতালে এক নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগে হাসপাতালটির তিন জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো আবুল হোসেন (৩০), আব্দুল্লাহ আল মামুন (২৪), মোত্তাকিন বিশ্বাস (৩৭)। শনিবার মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার বিকেলে ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীর সূত্রে জানা গেছে, শনিবার রাতে পাবনা শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালেরর এক কর্মী ওই নারী রোগীকে যৌনহয়রানির করে বলে তার স্বজনদের কাছে রোগী অভিযোগ করে। ভুক্তভোগীর রোগীর স্বজন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্রের সাথে হাসপালটির কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় হাসপাতালের কর্মচারীদের সাথে ছাত্রদের সাথে হাতাহাতি হয়।
এ খবর সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ওই স্বজন ছাত্রের সহপাঠিরা এসে হাসপাতালে অতর্কিত হামলা চালায় এবং হাসপাতালের বিভিন্ন স্থানে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনার সিভিল সার্জন মোঃ আবুল কালাম আজাদ জানান, রোববার এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তিসহ সকল কার্যক্রম সাময়িক বন্ধ রাখা এবং ভর্তিকৃত রোগীদের ৩ দিনের মধ্যে রেফার্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, রোববার আদালতের মাধ্যমে তিন কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনাবাসী ফুঁসে ওঠেছে। পুলিশ প্রশাসন সতর্কাবস্থায় রয়েছে বলে পুলিশ সুপার মোঃ মোরতাজা আলী খান জানান।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত