ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ওরা আমার পেটে লাথি মেরেছে: রাখি সাওয়ান্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-১০-২০২৫ সকাল ৯:৫৬

বলিউড সিনেমায় ‘আইটেম গান’ নিয়ে প্রায়ই বিতর্ক দেখা যায়। তবে এই ধাচের গান এখন শুধু সিনেমায় নয়, দেখা যাচ্ছে সিরিজেও। গেল মাসে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজেও ছিল এই গান, যেখানে নেচে দর্শক মাতিয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিষয়টি নিয়ে ক্ষোভে উগড়ে দিলেন বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত।
রাখির দাবি, তাদের সময় আইটেম গানে ছিল এক অন্য রকম মাদকতা ছিল, যেটা এখনকার নাচে নেই।
তামান্না ছাড়াও বর্তমানে নোরা ফাতেহি, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ বহু নায়িকাই আইটেম গানে নাচছেন। সম্প্রতি ‘থাম্মা’ সিনেমা আইটেম গানে রাশমিকা মন্দানার পারফরম্যান্স নিয়ে হয়েছে আলোচনায়। তবে ‘আজ কি রাত’ বা ‘কাবালা’ গানের মতো আইটেম নম্বরে নেচে নিজের অবস্থান তৈরি করেছেন তামান্না। বিশেষ করে ‘আজ কি রাত’ গানে তিনি ভেঙেছেন প্রচলিত সৌন্দর্যের ধারণা।
সোজাসাপ্টা ভাষায় রাখি বলেন, ‘আমাদের দেখে দেখে এরা আইটেম গানের সঙ্গে নাচ শিখেছে। আগে এরা নায়িকা হতে চাইত। এখন সেই সময় চলে গেছে। এখন তারা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ শুরু করেছে। ওদের লজ্জা হওয়া উচিত। আসল আইটেম গার্ল তো আমি, এবার আমি হব নায়িকা!’
বলিউডে এখন তামান্না বনাম রাখির এই বিতর্কই নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন, রাখির দিন শেষ, কেউ বলছেন, তিনিই ছিলেন আসল আইটেম কুইন! সূত্র: আনন্দবাজার অনলাইন।

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?