হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের ২ কর্মী হত্যার ৩ দিন পর মামলা
চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই কর্মী অপি দাশ (৩৫) ও মো. তানিম হোসেন (১৮) হত্যার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে নিহত অপি দাশের বাবা মিন্টু কুমার দাশ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলাটি করেন। মামলায় সুদীপ্ত মহাজন (২৩) নামে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় মো. তানিম হোসেনের সঙ্গে অভিযুক্ত সুদীপ্ত মহাজন ও তার সঙ্গীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে গড়ালে দুর্বৃত্তরা তানিমকে ছুরিকাঘাত করে।এ সময় অপি দাশ তাদের আটকাতে গেলে ঘাতকরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহত তানিম মির্জাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। অপি দাশ চিকনদন্ডী ইউপির চৌধুরীহাটের মিন্টু কুমার দাশের ছেলে।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তানিম হোসেনের মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানা ওসি মনজুর কাদের ভুঁইয়া মামলা দায়ের বিষয়টা নিশ্চিত করে আরো জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান