ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাড়ি-ভাড়া ও উৎসব-ভাতাসহ বিভিন্ন দাবিতে নরসিংদীতে শিক্ষকদের বিক্ষোভ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ৩:৩১

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সঙ্গতি রেখে ন্যূনতম ২০% বাড়ি-ভাড়া, কর্মচারীদের জন্য ৭৫% উৎসব-ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা-ভাতাসহ বিভিন্ন দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নরসিংদী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে শত শত শিক্ষক-কর্মচারী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষেনরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে এক সভায় মিলিত হয়। 
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে নামমাত্র বাড়ি-ভাড়া ও চিকিৎসা-ভাতা দিয়ে শিক্ষকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

সমাবেশ শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— এমপিওভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্তকরণ এবং অবসরপ্রাপ্তদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ অনতিবিলম্বে পরিশোধ করা। তাদের এসব দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার