ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে গরু চুরি করে পালানোর সময় জনগণের হাতে আটক চোর


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ২:৮

রাস্তার পাশে বাঁধা গরু চুরি করে ভটভটিতে তুলে পালানোর সময় ধাওয়া করে জয়পুরহাটের আক্কেলপুরে এক চোরকে জনগণ আটক করে গরুসহ আক্কেলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের হালির মোড় নামক স্থানে ঘটে।

গরুর মালিক, প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, আক্কেলপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব রাজকান্দা এলাকার খোকা চৌধুরীর ছেলে বিপুল চৌধুরীর বকনা গরু রাস্তার পাশে বাঁধা ছিল। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা দিকে ওই গরু চুরি করে ভটভটিতে তুলে নিয়ে আলম (৩৫) পালানোর চেষ্টা করলে গরুর মালিকসহ স্থানীয়রা ধাওয়া করে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের হালির মোড় এলাকায় আটক করে গরুসহ তাকে আক্কেলপুর থানা পুলিশের করে হস্তান্তর করে ও ভটভটিচালককে ছেড়ে দেয়।

গরু চুরির অভিযোগে আটক হওয়া আলম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের ফজলুর ছেলে। 

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় আইনি পক্রিয়া চলমান রয়েছে।

জামান / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ