মধুখালীতে লোডশেডিংয়ের সুযোগে চোরের তাণ্ডব: এক মাসে ১৫টি বাড়িতে সিধ কেটে চুরি
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে লোডশেডিংয়ের সুযোগে পৃথক দুটি বাড়িতে সিধ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে এ এলাকায় অন্তত ১৫টি বাড়িতে সিধ কেটে চুরি হয়েছে। এর অধিকাংশ ঘটনাই ঘটেছে গভীর রাতে লোডশেডিং চলাকালীন সময়ে।রবিবার রাত আনুমানিক ১টার দিকে বিদ্যুৎ না থাকার সুযোগে দুর্বৃত্তরা দুটি বাড়িতে সিধ কেটে প্রবেশ করে। এরপর ঘরের ভেতর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।ভুক্তভোগী মো. আক্কাস শেখ ও মো. রফিক জানান, “আমাদের দুটি বাড়িতে চোরের দল সিধ কেটে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এখন আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি।”
ক্রমবর্ধমান চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা রাতের টহল বৃদ্ধি ও এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে
টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি
শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম
কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্যাপন করব
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক