ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ৪:১

ডিলার নিয়োগ ও বিপনন নীতিমালা ২০২৫ খসড়া অনুমোদন স্থগিত ও বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিসিআইসি’র সার ডিলাররা। সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন বিএফএ নেতৃবৃন্দ।

ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বেলাল হোসেন মন্ডল,  সুকুমার কন্ডু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম কমল, যুগ্ম-সাধারণ সম্পদক মিজানুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, প্রচার সম্পাদক রুহুল আমিন ডালিম, বিসিআইসি সার ডিলার বজলুর রশিদ মন্টু, ইসমাইল হোসেন টুকু ও আব্দুল হাসিব।

মানববন্ধনে বক্তারা কৃষি মন্ত্রণালয় কর্তৃক গত ৩০-০৯-২০২৫ইং তারিখে সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে ২০০৯ সালের পরীক্ষিত বিদ্যমান নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণে দাবি জানিয়েছেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমাদেন বিএফএ এর নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার