তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিয়ায় বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশে
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে আমেরিকার টেক্সাস স্টেট বিএনপি'র সেক্রেটারি শেখ জহিরুল ইসলাম জহিরের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে রোববার (১৯ অক্টোবর) বিকেলে পিরোলী ফাজেল আহমেদ হাইস্কুল মাঠে মহিলাদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে এলাকার শত শত নারী যোগ দেয়ায় স্বুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় বক্তারা দেশ গঠনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
কালিয়া উপজেলা বিএনপির মহিলাদল নেত্রী শিউলি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপি'র সভাপতি সরদার আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন আমেরিকার টেক্সাস স্টেট বিএনপি'র সেক্রেটারি শেখ জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ মাহিনুর ইসলাম ও কালিয়া উপজেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী। এ সমাবেশে আরো বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, কালিয়া পৌর বিএনপি'র সেক্রেটারি সেলিম রেজা ইউসুফ,কালিয়া উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল করিম মোল্লা, জাসাস নেতা স ম একরাম রেজা ও বিএনপি নেত্রী শ্যামলী বেগম।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার