ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বেরোবি শিক্ষার্থী পরিষদের নামে শিবিরের ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


এম কে পুলক আহমেদ, বেরোবি photo এম কে পুলক আহমেদ, বেরোবি
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ৪:৩৬

বেগম রোকেয়াবিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও দুই দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী পরিষদের নামে শিবিরের উদ্যোগে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ১৯ ও ২০ অক্টোবর কর্মসূচিটি চলতেছে। শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে উৎফুল্ল প্রকাশ করতেছে।

এই মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা, ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা দেন রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকরা।

সেবা নিতে আসা একাধিক শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,আমরা বাইরে সেবা নিতে মেডিকেল কিংবা ডাক্তারদের দেখালে আমাদের বড় একটা টাকা খরচ হয়।সেখানে শিবির সাধারণ শিক্ষার্থী পরিষদ নামে একটি মেডিকেল ক্যাম্প চালু করেছে। সত্যি প্রশংসনীয়।আমরা এই রকম সেবা সামনে আরও চাই।রাজনীতি নিষিদ্ধ থাকার পরও এই শিক্ষার্থী পরিষদ নামে শিবিরের এই কার্যক্রম গুলো কিভাবে দেখছেন বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলেন, শিবির -দল বুঝি না,যে ভালো কাজ করবে আমরা সব সময় সেটি গ্রহন করব।

চিকিৎসা নিতে আসা ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কল্যাণ চন্দ্র সিংহ বলেন, কোন প্রকার ফি ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সত্যিই প্রশংসার দাবিদার। চিকিৎসকের আন্তরিকতা, ধৈর্য, এবং রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ মানুষকে নতুন করে মানবিকতার ওপর আস্থা রাখতে সহায়তা করে। বিনামূল্যে ঔষধ প্রদান ও স্বাস্থ্যসেবার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।এ ধরনের সেবামূলক কার্যক্রম শুধু অসহায় মানুষের উপকারই করে না, বরং শিক্ষার্থীদের মধ্যেও মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তোলে।আমরা আশাবাদী, ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।এত সুন্দর ও প্রশংসনীয় আয়োজনের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তাঁদের এই মানবিক প্রচেষ্টা সমাজে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে মেডিকেল ক্যাম্প সম্পর্কে সংগঠনের সভাপতি সুমন সরকার বলেন,শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর শুধুমাত্র একাডেমিক নয়, সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা জরুরি। এ কার্যক্রমের মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।”

উল্লেখ্য, সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে—এটি তাদের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের একটি অংশ। কিছু দিন পূর্বেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের ও ব্যাচের শীর্ষ ৫জন কে একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড, ক্রেস্ট, প্রদান করে তারা। সামনে আরও বড় পরিসরে হেলথ ক্যাম্প,অন্যন্য সেবামূলক কাজের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন