সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা
ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে মমিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদরপুর কলেজ মোড়ের মমিন হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় হোটেলের রান্নাঘর ও খাবার তৈরির স্থানের অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্য সংরক্ষণে গুরুতর অনিয়ম ধরা পড়ে।
অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, হোটেলের রান্নাঘর ও খাবার তৈরির স্থান খুবই নোংরা এবং কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছিল না। ফ্রিজে রান্না ও কাঁচা মাংস একসাথে রাখা এবং খাবার তৈরির স্থানে তেলাপোকা পাওয়া গেছে। এসব গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন