৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের
সুনামগঞ্জ সদর উপজেলার মহনপুর ইউনিয়নের নতুন পৈন্দা গ্রামে এক সন্ত্রাসীকে ৫ হাজার টাকা চাঁদা না দেওয়া সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুঠপাট হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৭ই অক্টোবর শুক্রবার রাত ১০ টায়। এঘটনায় সুনামগঞ্জ সদর থানায় হামলাকারীদের নামে ভুক্তভোগী গোপেশ চন্দ্র দাস বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায় সুনামগঞ্জ শহরের আলোচিত হত্যা মামলার আসামি সালমান দীর্ঘ বছর কারাগারে থেকে জেল কেটে জামিনে মুক্তি লাভ করে কয়েক বছর আগে। সন্ত্রাসী সালমানের ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পায়না? গত ১সপ্তাহ আগে একই এলাকার বাসিন্দা সৌরভ দাসের কাছে অহেতুক ৫ হাজার টাকা চাদাঁ দাবী করে সালমান, টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জকম করে এবং টাকা না দিলে প্রাণে হত্যার হুমকি দেয় সন্ত্রাসী সালমান। চাদাঁর টাকা না পেয়ে ঘটনার দিন বিকেলে সৌরভ দাসের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে সালমান ও তার সঙ্গীরা। রাত ১০ টার দিকে সালমান সহ ২০/২৫ মিলে পৈন্দা গ্রামে অতর্কিত ভাবে ৫ টি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা চালায়। তাদের বাড়িঘর ভাংচুর করে, ঘরের ভিতরের আসবাবপত্র ভাংচুর করে নগদ ৯৫ হাজার টাকা ৩ ভড়ি স্বর্ন, অলংকার লুঠকরে। শুধু তাই নয় সৌরভের চাচাতো ভাই গোপেশ চন্দ্র দাসের অটো রাইস মিলের তালা ভেঙ্গে ২৪ বস্তা চাউল লুঠকরে নিয়ে যায়। পরে ৯৯৯- এ বার বার ফোন করা হলে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হামলাকারীরা পালিয়ে যায়।
এই ঘটনায় গোপেশ চন্দ্র দাস বাদী হয়ে সদর মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জন অজ্ঞাতনামার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলাকারীরা হল একই গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে সালমান ইসলাম (৩৫), মৃত: সুন্দর আলীর পুত্র ফয়জুল হক, নুরুল হকের ছেলে জিল্লুর, তার সহোদর তফাজ্জুল হক , লিমন , মিলন, মান্না, মৃত: আব্দুস সামাদের পুত্র নুরুল হক । এই ৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন গোপেশ চন্দ্র দাস। আরও জানা যায় ৫ টি হিন্দু পরিবারে বাড়িঘর ভাংচুর করে সালমান ও তার স্বজনরা। বর্তমানে নিরাপত্তাহীনতা ভূগছেন অসহায় হিন্দু ৫ টি পরিবারের লোকজনেরা। এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন