সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় বাড়ির সামনের একটি ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯০) নামে প্যারালাইজড এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে দরগ্রাম মাঝি পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লক্ষ্মী রাজবংশী ওই এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন।
নিহতের ছেলে ঝন্টু রাজবংশী জানান, রবিবার রাত একটার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। সকালে বাড়ির সামনের ডোবায় মায়ের মরদেহ দেখতে পাই।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, সকালে ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার