বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী
জীবনের তাগিদে মানুষ ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যেখানে খুঁজে পায় তার চলার গতিপথ, খুঁজে পায় পরিবার নিয়ে সুখের একটি জীবন-যাপনের নীড়। তেমনি করেই সড়ক ও জনপথ (সওজ) এর সাথে যুক্ত হয়েছিলেন বহু তরুণ ও তরুণীরা। আজ তারা কেউই সেই তরুণ নেই, নেই যুবক বয়সেও। গায়ের চামড়ায় টান ধরেছে, পেকেছে মাথার চুল আর দাঁড়ি। মানবেতর জীবন-যাপনের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে সওজ এর সাথে যুক্ত থাকা মাস্টাররোল এ কাজ করা ব্যক্তিরা।
এতশত কষ্ট লাঘবে সংশ্লিষ্টদের টনক নাড়াতে সারা দেশের ন্যায় তিনদিনব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন এর কেন্দ্র ঘোষিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরগুনায় কর্মরত সড়ক ও জনপথ বিভাগের মাস্টারোল এর কর্মচারীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মূসূচি পালন করছেন তারা।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বরগুনা বিভাগের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। একই সঙ্গে এই তিনদিন (১৯-২১ অক্টোবর) প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরোতী পালন করবেন। বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন এর বরগুনা জেলার সভাপতি মো: আতাউর রহমান মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এস,এম, রুবেল ও অর্থ সম্পাদক সামছুল হক মঈন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন- সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন করাসহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালা ৭ মামলায় অন্তর্ভূক্তকরণ করতে হবে। একই সাথে সাত দফা দাবি বাস্তবায়নে সুদৃষ্টি দিবেন সরকার, এমন প্রত্যাশাই বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন এর।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত