ঘোড়াশালে মেয়র প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান মেয়র শরীফুল হকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াশাল পৌরসভার ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কবির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে খানেপুর কাউন্সিলর অফিসসংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী বর্তমান মেয়র শরীফুল হক, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সফি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাউন্সিলর কবির হোসেন, পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ভূঁইয়া এবং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ।
জামান / জামান
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা