ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে স্বাস্থ্যসচেতায় ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২১-১০-২০২৫ সকাল ৯:১৯

বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি গ্রামীণ নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন ‘বউ-শাশুড়ি মেলা’। 
সোমবার (২০ অক্টোবর) পাইকেরছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বাস্তবায়নে ছিল ল্যাম্ব হাসপাতাল এবং অর্থায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।
উপজেলা পঃ পঃ কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোজাম্মেল হক ,উপ -পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, কুড়িগ্রাম।
বিশেষ অতিথি ছিলেন ,সহকারী উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, কুড়িগ্রাম মেজবাহ উদ্দিন, ভূরুঙ্গামারী উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাফিউল ইসলাম, মেডিকেল অফিসার- মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম ডা: ফেরদৌসী বেগম, প্রজেক্ট ম্যানেজার এসআরএমএনসি আইচ ল্যাম্ব মোহাম্মদ আলী, ডিস্ট্রিক ফেসিলিটিটর -ইউ এনএফপিএ আসাদুজ্জামান সরকার, ডিএসআরএইচআরসি জেএপিএআইজিও ডা: সুমাশ্রী রায়, প্রজেক্ট অফিসার এসআরএমএনসি আইচ  ল্যাম্ব বাদল এক্কা, ডিস্ট্রিক ফেসিলিটেটর ল্যাম্প মঞ্জু আরা।
দিনব্যাপী মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ছিল ভায়া টেস্ট, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, ফিস্টুলা কাউন্সেলিং এবং কিশোরী স্বাস্থ্যসেবা কর্নার, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
মেলায় দুই শতাধিক বউ-শাশুড়ি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অংশগ্রহণকারী পাইকেরছড়া গ্রামের শাশুড়ি সাহেরা ভানু ও তার পুত্রবধূ জোস্না বলেন, আগে গর্ভকালীন বা স্বাস্থ্যবিষয়ক বিষয়ে কথা বলতে সংকোচ বোধ করতাম। কিন্তু আজকের মেলায় এসে বুঝেছি মা ও শিশুর সুস্থতার জন্য এসব আলোচনা কতটা জরুরি।
প্রধান অতিথি মোজাম্মেল হক বলেন, পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। গ্রামীণ নারীদের গর্ভকালীন ও স্বাস্থ্যসচেতন করতে এবং বউ-শাশুড়ির সম্পর্ক আরও মধুর করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ পারিবারিক সম্পর্ক মজবুত করার বড় ভূমিকা রাখবে।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার