ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ১:২৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিল মঞ্চ নাটক, খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

সোমবার (২০ অক্টোবর) আন্ধারীঝাড় আলোর শিখা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে চাইল্ড নট ব্রাইড (সিএসবি) প্রোজেক্টের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে, এবং এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডল ও উপজেলা ইউথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল।

এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আলোর শিখা যুব উন্নয়ন সংঘের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও সাধারণ সম্পাদক বিলকিস খাতুন। বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি পরিবার নয়, গোটা সমাজের জন্য অভিশাপ। সমাজের প্রতিটি নাগরিককে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সিএনবির ফিল্ড ফ্যাসিলিটেটর, স্থানীয় যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাকিল আলম।

পরে দিনব্যাপী নানা কর্মসূচি শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার