ভূরুঙ্গামারীতে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ৩ দফা দাবিতে এ কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে ভূরুঙ্গামারী উপজেলার এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের ঐক্য পরিষদের ৩ দফার দাবীতে উপজেলা পরিষদ চত্বরে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের সাথে একত্মতা ঘোষণা করেন।
সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ১০০পার্সেন্ট উৎসব ভাতা, ৩ দফা দাবীতে কর্ম বিরতিও বিক্ষোভ সভায় রাজনৈতিক নেতারা ও শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে , সরকারি শিক্ষকদের মত বেসরকারি শিক্ষকরা ও রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু দীর্ঘদিন থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দাবিতে আন্দোলন করা হলোও, সরকার তা আমলে নেয়নি, এবার দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে জানান, এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর নেতারা।
কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ, বিএনপির আহ্বায়ক, কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, এনসিপির সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ,বাবুল আক্তার, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ভূরুঙ্গামারি মহিলা কলেজের অধ্যক্ষ রমজানুল হক, বলদিয়া কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, মইদাম কলেজের অধ্যক্ষ বাবলু হোসেনসহ ভূরুঙ্গামারী উপজেলার এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষিকারা এবং কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস