নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ছাত্রফ্রন্ট–নারীমুক্তি কেন্দ্রের
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি আইয়ুব আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ছাগল আনতে যাওয়ার পথে ওই বৃদ্ধাকে একই গ্রামের আইয়ুব আলী ফাঁকা মাঠে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও আসামি এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা বলেন, “গাইবান্ধাসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এমনকি সমাজ এখন একজন বৃদ্ধার নিরাপত্তাও দিতে পারছে না—এটি সভ্য সমাজের জন্য লজ্জাজনক ও অমানবিক।”
তারা আরও বলেন, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। অবিলম্বে আসামিকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।
এ সময় বক্তারা সারাদেশে চলমান খুন, ধর্ষণ, মব সন্ত্রাস, জবি শিক্ষার্থী হত্যাকাণ্ড, বিইউপি শিক্ষার্থী ধর্ষণ, বিভিন্ন মাদ্রাসায় যৌন নির্যাতনের বিচার এবং সাইবার বুলিং বন্ধসহ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাস। বক্তব্য দেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, এন.এইচ. মডার্ণ স্কুলের শিক্ষক নিশাত পারভীন বর্ণা, নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য রাহেলা সিদ্দিকা ও আফরোজা সুলতানা, ছাত্রফ্রন্ট জেলা সংগঠক মোখলেছুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জয়, দাড়িয়াপুর অঞ্চলের সভাপতি ধনঞ্জয় এবং সাধারণ সম্পাদক কল্লোল বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে শুধু প্রতিবাদ নয়, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত