মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার ২১ অক্টোবর সকালে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া আলীপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত কৃষক আবুল কালাম (৫৫) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কৃষক আবুল কালাম বাইসাইকেলে করে সবজি নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। আলীপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক পেছন তার পেছনে এসে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপরে পড়ে গেলে ট্রাকটি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ ফজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উক্ত ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা