জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা অনুষ্ঠিত
আগামীকাল ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা নাছরীন আক্তার।
নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের প্রশিক্ষণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলে মিলে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপজেলা প্রশাসন, নিসচা সদস্য ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ