বাহুবলে নারীকে হত্যা, বাঁশঝাড়ে ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জের বাহুবলে নাজমা বেগম (৪২) নামে এক গৃহবধূকে হত্যা করে বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) রাত অনুমান সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাজিহাটা গ্রামে এঘটনাটি ঘটে।
নিহত নাজমা বেগম কাজিহাটা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাজিহাটা গ্রামের হান্নান মেম্বারের বাড়ির পশ্চিম পাশের রাতে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ দেখতে পেয়ে স্হানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকারে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “পারিবারিক ঝগড়ার সূত্র ধরে এঘটনাটি ঘটেতে পারে। তবে কে বা কারা হত্যা করেছে তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
ঘটনার পর এলাকায় শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত