ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ২:২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে ও নিরাপদ সড়ক এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তির্গ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।সাহেবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, জার্মান বিএনপি'র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ। 

বক্তারা বলেন, সাহেবগঞ্জ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় ও উল্টো পথে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১৯ অক্টোবর একই স্থানে দত্তকুশা গ্রামের উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন।

তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ ও স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “জনস্বার্থে এ দাবিটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ