ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ৩:৩৪

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। ‍এরই অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা থানা এলাকায় সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড সন্ত্রাস রুখে দিতে র‌্যাব-১১ অভিযান আরো জোরদার করেছে।    

এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ সেপ্টেম্বর) র‌্যাব-১১, নরসিংদীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার রায়পুরা থানার আতোশআলী বাজার হতে একাধিক হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. খলিলুর রহমান (৪৯), পিতা মৃত আদম আলী, সাং নিলক্ষা (বীরগা‍ঁও), থানা রায়পুরা, জেলা নরসিংদীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি রায়পুরা নিলক্ষা (বীরগাঁও) এলাকায় সংগঠিত সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য। সক্রিয়ভাবে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এলাকায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১-এর একটি দল শনিবার সকালে রায়পুরা থানার নীলক্ষা আতোশআলী বাজার হতে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

জামান / জামান

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন