মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি)-এর খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মুহাইমিন আল জিহান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ।
বক্তারা বলেন, সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হলো দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বনির্ভর করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুধ সংগ্রহের প্রক্রিয়া উন্নত করা। মিল্কিং মেশিন বিতরণের ফলে খামারিদের সময় ও শ্রম বাঁচবে এবং দুধের গুণগতমান বজায় থাকবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ডেইরি খামারিরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ