ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৫ বিকাল ৫:২৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বিএসটিআই অফিস ও সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কুমিরা এলাকায় অবৈধ ভাবে আইসক্রিম তৈরির কারখানাতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। 

বিএসটিআই সূত্রে জানা যায় , বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত দীর্ঘদিন ধরে একটি বেনামীয় আইসক্রিম কারখানা  অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম পণ্য উৎপাদন করে আসছিলো। গোপন সংবাদ পেয়ে অভিযান করে, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে উৎপাদন,  সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।। এছাড়াও ১০০ কার্টুন কাপ ও বার আইসক্রিম এবং ২০০ প্যাকেট আইসললি পণ্য জব্দপূর্বক জনসম্মুখে তা ধ্বংস করা হয় ।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবৈধ ভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছিলো। অভিযান চালিয়ে জরিমান ও ক্ষতিকর দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। এইধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে আরো উপস্থিত ছিলেন,  বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রাম সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌ: মো: মাহফুজুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি)  প্রকৌ: সজীব চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস