ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২১-১০-২০২৫ বিকাল ৫:৪০
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ মঙ্গলবার, ২১ অক্টোবর  ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে স্বামীর হাতে স্ত্রীর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
 
এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেসর্দি গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝরনা ওরফে বন্যা (২০)-কে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। তাদের ঘরে রয়েছে দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান।
 
দাম্পত্য বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সৌরভকে বন্যার ঘর থেকে বের হতে দেখা যায়।
 
বন্যার মা শেফালী রানী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি অন্যের বাড়িতে কাজ করতে যান। সকাল ১১টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, বন্যার মুখের উপর বালিশ চাপা অবস্থায় পড়ে আছে। বালিশ সরিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন।
 
খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে বিকেল ৫ টায় মধুখালী মহাশ্মশানে  বন্যার দাহক্রিয়া সম্পন্ন হয়।
 
এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী বলেন,
 “এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
 
এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘৃণ্য এই হত্যাকাণ্ডের দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।

এমএসএম / এমএসএম

কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন

সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে

টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্​যাপন করব

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ