শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মরিচফুল বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে
আকলিমা বেগম নামে এক নারীকে আটক করেছে থানার পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মালিঝিকানদা ইউনিয়নের কালীবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিচফুল বেগম ওই গ্রামের মৃত হাসেম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর কালীবাড়ি বানিয়াপাড়া গ্রামের মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে মরিচফুলের পরিবারের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম।
এসময় আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন মঙ্গলবার বিকেলে জানান, এ ঘটনায় আকলিমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত