ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২১-১০-২০২৫ রাত ৮:৭

দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি আ স ম ফিরোজ সরকারি দায়িত্ব পালনকালীন জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এজাহারে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে আ স ম ফিরোজের মোট আয় পাওয়া যায় ১৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৯৫৬ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ৫ কোটি ৯০ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। ব্যয় ব্যতীত সঞ্চয় হয় ৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৭৯ টাকা। অথচ তার নামে ও দখলে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকা। ফলে বৈধ আয়ের বাইরে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা, যার উৎসের প্রমাণ তিনি দেখাতে পারেননি।
একই ধারায় তার স্ত্রী দেলোয়ারা সুলতানার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুদকের তদন্তে দেখা গেছে, দেলোয়ারা সুলতানা বৈধ আয়ের বাইরে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তার মোট বৈধ আয় ৫০ লাখ ১১ হাজার ৫৬৩ টাকা হলেও তার নামে থাকা সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২১৭ টাকা।
অন্যদিকে, আ স ম ফিরোজের ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধেও একই আইনে মামলা হয়েছে। দুদক বলছে, তার মোট বৈধ আয় ২ কোটি ৭০ লাখ ৫ হাজার ৪১৪ টাকা হলেও তার নামে সম্পদের পরিমাণ ৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৮৪২ টাকা। অর্থাৎ বৈধ আয়ের বাইরে তিনি ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২৮ টাকার সম্পদ অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
এ তিনটি মামলা দায়েরের খবর জানাজানি হলে বাউফল ও পটুয়াখালীজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বা তার পরিবারের সদস্যদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার