আলফাডাঙ্গায় এক মাদ্রাসা ছাত্রের বস্তা বন্দী লাশ উদ্ধার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর চান্দড়া গ্রামে নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা উরফে হানযালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে খবর পেশে মতিয়ার শেখের বাড়ির পাশের একটি পুকুর থেকে রাত আটটার দিকে আলফাডাঙ্গা থানা পুলিশ বস্তা ভরা লাশটি তোলে।
দেহটি আংশিক গলে যাওয়া (অর্ধগলিত) অবস্থায় ছিল এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। বস্তার মধ্যে কিছু ইটও পাওয়া গেছে, যা লাশ ডুবিয়ে রাখার জন্য ব্যবহার করা হতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কোনো দৈব ঘটনা নয়— বরং পরিকল্পিত হত্যা কাণ্ড।
সোমবার (২০ অক্টোবর) আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ বলেন,
“রোববার আছরের নামাজের পর হানযালা রুম থেকে কিছু নিয়ে বের হয়, এরপর আর দেখা মেলেনি। আমরা দুই দিন ধরে মাইকিং করেছি, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।”
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল “লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। লাশের অবস্থান এবং বস্তার ভেতরের ইটের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা কাণ্ড। সম্ভবত অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত চলছে, হত্যাকারীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।”
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন