ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ২:১৫

আঠারো বছর বয়স কী দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয়...আঠারো বছর বয়স নিয়ে বাংলায় সবচেয়ে বিখ্যাত কবিতাটা সম্ভবত সুকান্ত ভট্টাচার্যই লিখে গিয়েছেন। কবিতাটিতে এই বয়সের অদম্য সাহস, উচ্ছ্বাসের কথা বলা হয়েছে। যেখানে কাউকে পরোয়া করার কোনো স্থান নেই।

এই কবিতাটা যেন মিলে যায় বার্সেলোনার সেনসেশন লামিনে ইয়ামালের সঙ্গে। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয় করে ফেলেছেন। এরই মধ্যে বনে গেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। 

ফুটবলারদের বাজারমূল্যের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ট্রান্সফারমার্কেটের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বার্সা তারকার বাজারমূল্য ২০০ মিলিয়ন ইউরো। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন সে। এই বয়সেই জিতেছেন দুইটি লা লিগা শিরোপা, স্পেনের হয়ে ইউরো ট্রফির শ্রেষ্ঠত্ব। ক্লাব কিংবা দেশ সর্বত্রই আছেন পাদপ্রদীপের আলোয়।

২০২৫–২৬ মৌসুমের শুরুতেই বিশ্বের সবচেয়ে দামি ১০০ ফুটবলারের তালিকা করেছে ট্রান্সফারমার্কেট। তাদের অক্টোবরের আপডেট অনুযায়ী, ইয়ামালের পর দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন তিন তারকা—রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। তিনজনেরই বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো।

একসময় অকল্পনীয়ই ছিল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা হবে, অথচ থাকবে না লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম! কিন্তু সময় বদলেছে, বাস্তবতা এখন ভিন্ন। ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন দুই তারকা। ট্রান্সফারমার্কেটের সর্বশেষ তালিকা অনুযায়ী এই দুই কিংবদন্তির নাম নেই শীর্ষ ১০০-এর মধ্যেও। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বে তাদের এক যুগের শ্রেষ্ঠত্বও শেষ হয়েছে। 

রিয়ালের আরেক নায়ক ভিনিসিয়ুস জুনিয়র তালিকার পঞ্চম স্থানে। তার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো, যা আগের আপডেট থেকে ২০ মিলিয়ন কম। ষষ্ঠ স্থানে বার্সেলোনার ২২ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি (€১৪০ মিলিয়ন), আর সপ্তমে বায়ার্ন মিউনিখের তরুণ প্রতিভা জামাল মুসিয়ালা (€১৪০ মিলিয়ন)।

আর্সেনালের বুকায়ো সাকা নেমে গেছেন অষ্টম স্থানে (€১৪০ মিলিয়ন), প্রিমিয়ার লিগের সর্বশেষ আপডেটে যার মূল্য ১০ মিলিয়ন ইউরো কমেছে। লিভারপুলের নতুন স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক নবম স্থানে উঠে এসেছেন, তার মূল্য বেড়েছে ২০ মিলিয়ন ইউরো হয়ে এখন €১৪০ মিলিয়ন। টপ টেনের শেষ নামটি ফ্লোরিয়ান ভির্টজ, যার মূল্য €১৩০ মিলিয়ন—যদিও সাম্প্রতিক আপডেটে তার মূল্য ১০ মিলিয়ন কমেছে।বিশ্বের ১০০ সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় ইউরোপের বড় পাঁচ লিগ ছাড়া কেবল একজন খেলোয়াড়ই জায়গা পেয়েছেন তুরস্কের গালাতাসারাইয়ের ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন (৪৪তম, €৭৫ মিলিয়ন)। সবচেয়ে বেশি খেলোয়াড় আছে আর্সেনালের মোট ১০ জন, যাদের সম্মিলিত বাজারমূল্য €৮২০ মিলিয়ন। একই সংখ্যক খেলোয়াড় আছে পিএসজিতেও (১০ জন), তবে তাদের সম্মিলিত মূল্য একটু কম—€৮০৫ মিলিয়ন। এরপর রয়েছে রিয়াল মাদ্রিদ (৯ জন), বার্সেলোনা (৮), লিভারপুল (৮), ম্যানচেস্টার সিটি (৮), চেলসি (৭), বায়ার্ন মিউনিখ (৬), নিউক্যাসল (৫) ও ইন্টার মিলান (৪)।

তরুণ ফুটবলারদের জয়জয়কার
তালিকার প্রথম দশের মধ্যে সাতজনের বয়স ২৫ বছরের নিচে। ইউরোপের নতুন প্রজন্মের তারকারা যে এখন বাজার দখলে রেখেছে, সেটিই স্পষ্ট। বার্সেলোনার ইয়ামাল ও পেদ্রি, রিয়ালের বেলিংহাম ও ভিনিসিয়ুস—দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের তরুণরা যেন ফুটবলের ভবিষ্যৎ রূপ আঁকছেন।

প্রিমিয়ার লিগের আধিপত্য
প্রথম ২০ জনের তালিকায় ৯ জনই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়। আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল—চার ক্লাব মিলে দাপিয়ে বেড়াচ্ছে বাজারমূল্যের দিক থেকেও।

 

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা