ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর ক্যান্সার রোগী নজরুল ইসলামকে বাঁচাতে সাহায্যের আকুতি


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিন পাড়া এলাকার নজরুল ইসলাম (৪৮) নামে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়া এক রোগীকে বাঁচাতে চিকিৎসা খরচের জন্য সরকার ও দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে মানবিক সহায়তার আকুতি জানিয়েছে ক্যান্সার রোগী অসহায় নজরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।

নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এদুরারোগ্যে আক্রান্ত, ৩ মেয়ে ও ২ ছেলেসহ ৫ সন্তান বাবা নজরুল। ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার ফলে পরিবারের উপার্জনের সবপথ বন্ধ হয়ে যায়, তাঁর ২ ছেলে মাদ্রাসায় পড়া-লেখা করে, এদিকে নজরুল ইসলামের চিকিৎসা বাবৎ দৈনিক খরচ হয় প্রায় ১৫ হাজার টাকারও বেশি, সন্তানদের পড়াশোনা এবং পরিবারের ভরণপোষণ ও তাঁর চিকিৎসাসহ এতো ব্যয়বহুল খরচ বহন করা এঅসহায় পরিবারের অসম্ভব হয়ে পড়েছে।

চিকিৎসকদের মতে যথাসময়ে চিকিৎসা করা না হলে ক্যান্সার আক্রান্ত নজরুল ইসলামকে বাঁচানোও সম্ভব নয়। তাই প্রাণে বাঁচতে চিকিৎসা খরচের জন্য সরকার ও দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে মানবিক সহায়তার আকুতি জানিয়েছে এঅসহায় রোগীর পরিবার।

মানবিক সহায়তা পৌঁছাতেঃ বিকাশ পার্সোনাল একাউন্টঃ (০১৮২৮- ৭২৯৫৯৭), উল্লেখিত বিকাশ পার্সোনাল একাউন্ট নাম্বারটি ক্যান্সার আক্রান্ত নজরুল ইসলাম এর ব্যক্তিগত। দেশ-বিদেশে থাকা সকল হৃদয়বান ও মানবিক ব্যক্তিরা উক্ত বিকাশ পার্সোনাল একাউন্টের মাধ্যমে উক্ত রোগীর চিকিৎসার জন্যে মানবিক সহায়তা পৌঁছাতে পারবেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির