ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৫ বিকাল ৫:৪

মুীন্সগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৮জন গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে।  আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর)বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার মোট ১২৮ জন গ্রাম পুলিশের হাতে নতুন পোশাক, জুতা, বেল্ট, টর্চলাইটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বলেন, গ্রাম পুলিশ প্রশাসনের মূল শেকড় পর্যায়ে কাজ করে। তাদের দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এসব পোশাক ও সরঞ্জাম প্রদান করছে। আমাদের গ্রামীণ আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১২৮ জন গ্রাম পুলিশ সদস্যকে এসব পোশাক দেয়া  হয়েছে। পোশাকের সঙ্গে ছাতা, লাইট, জুতা ও বেল্ট রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বাড়ি, বিভিন্ন ইউপি  ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম পুলিশের সদস্যরা নতুন পোশাক ও সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান