ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

পাবনা জেলার ফরিদপুর ও সাঁথিয়ায় যৌথ অভিযানে ৫৬ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ


ইমদাদুল হক, ফরিদপুর উপজেলা photo ইমদাদুল হক, ফরিদপুর উপজেলা
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১০:২০

পাবনা জেলার ফরিদপুর ও সাঁথিয়া উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, সেনাবাহিনী ও পুলিশ। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে ফরিদপুর উপজেলার ডেমরা এলাকা এবং সাঁথিয়া উপজেলার রূপসী এলাকার ৫টি অবৈধ জাল কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে আনুমানিক ৫৬,০০০ মিটার অবৈধ প্রস্তুতকৃত চায়না দুয়ারী জাল এবং জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ এবং সাঁথিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান। এছাড়া ফরিদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সাঁথিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা শামসুর রহমান, সেনাবাহিনী সদস্য এবং ফরিদপুর ও সাঁথিয়া উপজেলার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তারা জানান, এই অবৈধ চায়না দুয়ারী জাল নদী ও জলাশয়ে মাছের বংশবৃদ্ধির জন্য মারাত্মক ক্ষতিকর। এসব জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

মেহেরপুরে প্রাক্তন শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

কুমিল্লা নগরে ১০ হাজার অটোরিকশা চলাচলের উদ্যোগ , অতিরিক্ত হলে মোবাইল কোর্ট