সিরাজদিখানে অবৈধভাবে খাল ভরাট বন্ধ করল প্রশাসন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামে অবৈধভাবে খাল ভরাটের অভিযোগে প্রশাসন অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের বিসা মাস্টারের বাড়ির পাশে ইছামতী নদীর সংযোগ খালটি দখল করে একটি প্রভাবশালী চক্র বালু দিয়ে ভরাট করছিল। বিষয়টি জানাজানি হলে মালখানগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শারফিন ঢালী ঘটনাস্থলে গিয়ে খাল ভরাটের কাজ বন্ধ করে দেন।
সিরাজদিখান সহকারী ভূমি কর্মকর্তা শারফিন ঢালী বলেন, ৬৮ নম্বর দাগের সরকারি খালটি অবৈধভাবে ভরাট করা হচ্ছিল। আমরা গিয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে ভরাট করা বালু অপসারণ করে খালের স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করা হবে। কেউই এই খাল দখল করতে পারবে না।
ফুরসাইল গ্রামের বাসিন্দা নাদিম জাহান আজিম বলেন, ছোটকাল থেকেই আমরা এই খালটি দেখে আসছি। এটি আমাদের এলাকার খাল। আওয়ামী লীগ সরকারের আমলে একবার খালটি ভরাটের চেষ্টা হয়েছিল, তখন এলাকাবাসী বাধা দিয়েছিলাম, কিন্তু সফল হতে পারিনি। এবারও একইভাবে স্থানীয় কয়েকজন প্রভাবশালী খাল ভরাট শুরু করে। আজ প্রশাসন এসে তা বন্ধ করে দিয়েছে। আমরা চাই, খালের স্বাভাবিক পানি প্রবাহ সচল রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিক—এটাই এলাকাবাসীর দাবি।
এমএসএম / এমএসএম
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সিংড়ায় বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন
সরিষাবাড়ির সীমান্তবর্তী উপশহরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, নিহত-১ আহত- ২
পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস
চীনের বাজারে যশোর-খুলনার কুচিয়া, বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মহিপুরে মুদি দোকান ব্যবসায়ীর ছেলে ইদ্রিস(২৬) কে হাতুড়ি পেটালেন ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ দল