ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখা সীমান্তে ৬ লক্ষ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ২:২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিওসিটিলা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ৩ হাজার প্যাকেট মন্ড সিগারেট জব্দ করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টহলদল। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সতকরাকান্দি উঠনির মোড় নামক স্থান হতে বিওসিটিলা বিওপির নিয়মিত টহলদল মালিকবিহীন অবস্থায় ৩ হাজার প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট জব্দ করে।
বিজিবি ৫২ সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরাকারবারিরা ভারতীয় মন্ড সিগারেট অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশে সময় বিওসিটিলা বিওপির সীমান্ত থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উঠনির মোড় নামক স্থানে বিজিবির নিয়মিত টহলদল অভিযান চালায়। এসময় বিজিবির গ্রতিবেগ লক্ষ করে চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট জব্দ করে বিজিবি। যার বর্তমান বাজার মূল্য ৬ লক্ষ টাকা। 
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, মালিকবিহীন অবস্থায় অবস্থায় ৩ হাজার প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট জব্দ করেছে বিওসিটিলা বিওপি বিজিবির টহলদল। জব্দকৃত মন্ড সিগারেট বড়লেখা থানা কাস্টমসে জমা দেয়া হয়েছে। 

Aminur / Aminur

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা