শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা এর মধ্যে ২৬ অক্টোবর ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা এর চেয়ারম্যান মো: মাহবুবুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে চিকিৎসা সেবা গ্রহণে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ বিনামূল্যে পরামর্শ সেবা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম খান, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো: মশিউর রহমান, ব্যাংকের সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো: ইব্রাহিম হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার (এডব্লিউসি) এর ম্যানেজার কামরুল হাসান-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান