ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ৬ মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে রায়গঞ্জবাসী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৫:৪২

উত্তরবঙ্গ ফোরলেনের রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে এখানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণ গেছে এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন।

স্থানীয়রা বলছেন, মহাসড়কে ডিভাইডারের অভাবে দুই দিকের গাড়ি মুখোমুখি চলে আসে। তদুপরি পার্শ্বরাস্তা বন্ধ থাকায় দক্ষিণ দিক থেকে আসা গাড়ি হঠাৎ মাঝরাস্তায় ঘুরতে হয়। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র মতে, মে থেকে অক্টোবর পর্যন্ত সাতটি বড় দুর্ঘটনায় কলেজছাত্র, মোটরসাইকেল আরোহী, ইজিবাইক চালক, ভ্যানচালক ও পথচারীসহ নয়জন নিহত হয়েছেন। আহত ১৫ জনের মধ্যে ৬ জন পঙ্গু হয়েছেন। ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, “রোড ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।” প্রফেসর শংকর কুমার দাসও দাবি করেছেন, রোড ডিভাইডার স্থাপন ও পার্শ্বরাস্তা খোলার দাবি জানানো হলেও কাজ হয়নি।

রায়গঞ্জ ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে ভূঁইয়াগাঁতী চিহ্নিত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে এবং ট্রাফিক টহল বাড়ানো হয়েছে। সাসেক প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক মো: সরফরাজ হোসাইন বলেন, “স্থায়ী রোড ডিভাইডার ও বন্ধ পার্শ্বরাস্তার কাজ প্রক্রিয়াধীন, তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জায়গা ছাড়ায় বিলম্ব হচ্ছে।”

স্থানীয়রা একাধিকবার মানববন্ধন করেছেন। কলেজছাত্র ইকরামুল হক বলেন, “রাস্তা পার হতে গেলে মনে হয় জানটা হাতের মুঠোয়।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, পার্শ্বরাস্তার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় জায়গা অধিগ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই সমস্যা সমাধান হবে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন