ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বদলি আদেশের পরও বহাল হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৫:৪৪

হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ফয়সাল আহমদ খাঁন বদলি আদেশ হওয়ার পরও স্বপদে বহাল আছেন। 

জানা যায়, গত ১৩ অক্টোবর সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় স্থানীয় সরকার শাখার এক অফিস আদেশের মাধ্যমে হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ফয়সাল আহমদ খাঁন কে নতুন কর্মস্থল রাউজান পৌরসভায় সমপদে বদলী করা হয় এবং ১৬ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে তিনাকে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতেও বলা হয়। কিন্তু আদেশের দশদিন পেরিয়ে গেলেও উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ফয়সাল আহমদ খাঁন বদলিকৃত রাউজান পৌরসভায় না গিয়ে এখনো হাটহাজারী পৌরসভার কর্মস্থলে রয়ে গেছেন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি এ বদলী ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক নেতা ও দপ্তরে তদবির চালিয়ে যাচ্ছেন।

হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার জানান, তিনার বদলি অর্ডার হয়েছে ঠিক আর হাটহাজারী পৌরসভায় ওনার পোস্টে আরেকজন না আসা পর্যন্ত তিনি এখানে দায়িত্ব পালন করছেন। নতুন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আসলেই তিনি চলে যাবেন। 

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী পৌরসভার বর্তমান প্রশাসক মো.শরীফ উদ্দিনের মুঠোফোনে কল দিলে তিনি রবিবার বিকালের দিকে এ প্রতিবেদককে জানান, বদলির আদেশ হয়েছে ঠিক তবে কি কারনে এখনো নতুন কর্মস্থলে যোগদান করেননি বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম বলেন, বদলি অর্ডার যেহেতু হয়েছে সেহেতু তিনি শীঘ্রই নতুন কর্মস্থলে চলে যাবেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ