ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৫ বিকাল ৫:৫১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষা একাডেমি (প্রাথমিক শাখা) অবশেষে প্রাথমিক পর্যায়ে পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। শিক্ষা বিস্তার, প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে এলাকার অন্যতম সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

প্রায় ৩০ বছর ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসার পর, বিদ্যালয়টি অবশেষে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা’-এর আওতায় পাঠদানের অনুমতি লাভ করেছে। গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বড়লেখা উপজেলা শিক্ষা অফিসে শিশু শিক্ষা একাডেমি সহ পাঁচটি বিদ্যালয়ের স্বীকৃতিপত্র প্রদান করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “৯ অক্টোবর তারিখে সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুমতিপত্র প্রদানের বিষয়টি জানানো হয়েছে। এই স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

জানা গেছে, বড়লেখা উপজেলায় বর্তমানে প্রায় ৭০টি বেসরকারি কেজিস্তরের বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪০টি বিদ্যালয় সরকারের কাছে পাঠদানের অনুমতি চেয়ে আবেদন করে। সবদিক যাচাই-বাছাই ও পর্যবেক্ষণের পর ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩’-এর বিধি ৪(৫) এর অধীনে জেলা শিক্ষা অফিস প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি বিদ্যালয়কে স্বীকৃতি প্রদান করে।

স্বীকৃতি পাওয়া বিদ্যালয়গুলো হলো— শিশু শিক্ষা একাডেমি বড়লেখা, ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি, আল হেরা একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা, গাংকুল পঞ্চগ্রাম কেজি স্কুল।

এ বিষয়ে শিশু শিক্ষা একাডেমি বড়লেখা-এর প্রধান শিক্ষক ইশরাত রেবিন বলেন,“এই অর্জন শুধু বিদ্যালয় বা পরিচালনা কমিটির নয়, বরং অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও আরও উন্নত শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করে যাব।”

এই স্বীকৃতির মাধ্যমে বড়লেখার শিশু শিক্ষা একাডেমি নতুন এক অধ্যায়ে প্রবেশ করল, যা এলাকাবাসীর কাছে গর্বের এক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার