ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-১০-২০২৫ বিকাল ৫:৫৮

আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা বাজারের ফকিরবাড়ি রোডে ব্যাংকটির শাখা কার্যালয়ের উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগ) মো. ফয়জুল হক শরীফ। সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম।

প্রধান অতিথি মো. শাহনেওয়াজ খান বলেন, “পূবালী ব্যাংক লিমিটেড সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। রায়গঞ্জ উপজেলাবাসীর কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চান্দাইকোনায় এ শাখা উদ্বোধন করা হয়েছে।” অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ