ফেনীতে কাজ না পাওয়ায় বিএনপি নেতার হাতে পৌর নির্বাহী প্রকৌশলি লাঞ্ছিত
ফেনীতে দরপত্রে কাজ না হওয়ায় পৌর নির্বাহী প্রকৌশলিকে লাঞ্ছিত করেছেন ঠিকাদার ও জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদ। পৌর নির্বাহী প্রকৌশলি জাকির হোসেন জানান, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ অফিস রুমে ঢুকে ঠিকাদার কামরুল হাসান মাসুদ অকথ্য ভাষায় গাল-ম-ন্দ ও তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এসময় তিনি রুমে একা ছিলেন।
একপর্যায়ে অফিসের কম্পিউটার ও ল্যাপটপ ছুঁড়ে মারেন এবং জিনিসপত্র তছনছ করেন মাসুদ। তিনি তাৎক্ষণিক বিষয়টি ফেনী মডেল থানা ও পৌর প্রশাসককে জানিয়েছেন বলে নিশ্চিত করেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে পৌরসভার নানা উন্নয়ন কাজ নিয়ে জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ঠিকাদার কামরুল হাসান মাসুদের সঙ্গে নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিনের দূরত্ব চলছিল। সম্প্রতি ফেনী পৌরসভায় বিশ্বব্যাংকের ২৯ কোটি টাকার একটি উন্নয়ন কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল। সোমবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফেনী পৌরসভার চুক্তি সই হওয়ার সময়ে হঠাৎ বিএনপি নেতা মাসুদ নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে তর্কাতর্কি শুরু করেন। এসময় তিনি পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে বলেন, ফেনী পৌরসভার কোনো কাজের বিষয়ে পিডিএলের সঙ্গে চুক্তি করা যাবে না। এ চুক্তিতে সই করলে নির্বাহী প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে টেবিলে থাকা ল্যাপটপসহ ফাইল সামগ্রী ছুঁড়ে মেরে তাকে লাঞ্চিত করেন মাসুদ ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগী ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন আরো জানান, বিশ্বব্যাংক থেকে ফেনী পৌরসভায় বড় বড় কয়েকটি কাজ আসার বিষয়ে আমরা চেষ্টা তদবির করে যাচ্ছি। এরই অংশ হিসেবে প্রথমধাপে ফেনী পৌরসভায় ২৮ কোটি ৭৬ লাখ টাকার কাজের দরপত্র আহবানের পর রাজধানীর পিডিএল নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। এতে করে ফেনী পৌরসভার ঠিকাদার মাসুদ আমার ওপর ক্ষিপ্ত হয়। পিডিএলের সঙ্গে চুক্তি সইয়ের সময়ে সে আমার অফিসে ঢুকে আমাকে লাঞ্চিত করে ল্যাপটপসহ সামগ্রী ছুঁড়ে মারে। পিডিএলের সঙ্গে চুক্তিতে সাক্ষর করলে আমার হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে যায়।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের কাজগুলো আমরা ভালোভাবে করতে পারলে আগামীতে ফেনী পৌরসভায় আরও বড় প্রকল্প আসতে পারে। তাই আমরা অত্যাধিক সতর্ক হয়ে বিশ্বব্যাংকের কাজটি করার চেষ্টা করে যাচ্ছিলাম।
এদিকে, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদ কর্তৃক ফেনী পৌরসভার ঘটনাটি আমরা কেন্দ্রীয় দপ্তরকে অবহিত করে পরবর্তী নির্দেশনা চেয়েছি। এ বিষয়ে ফেনী পৌরসভাকে আইনের আশ্রয় নিতে মতামত দিয়েছি। বিএনপি করে অথবা বিএনপির নাম করে ফেনীতে আমরা কাউকে অন্যায় করতে দেবো না। এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার।
ঠিকাদার কামরুল হাসান মাসুদ জানান, বর্তমানে ফেনী পৌরসভায় আমার অন্তত ২ কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজের বিল উত্তোলন করতে গেছে নির্বাহী প্রকৌশলী আমাকে পিডির (প্রকল্প পরিচালক) কথা বলে দেড় ভাগ টাকা ঘুষ দাবি করে। আমি ওই টাকা ঘুষ দিতে অস্বীকার করায় আমাকে বিল দেওয়া বন্ধ করে দিয়েছে। বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়েছে। সেখানে ল্যাপটপ ও ফাইল ছুঁড়ে মারা অথবা হাত কেটে নেওয়ার হুমকির কোনো ঘটনা ঘটেনি
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, খবর পেয়ে পৌরসভায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেয়া হবে। ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, নির্বাহী প্রকৌশলিকে অফিসে এসে লা-ঞ্ছিত করার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে ফেনী মডেল থানাকে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান