ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সুন্দরবন ও বঙ্গোপসাগরে দস্যুদের তাণ্ডব: ৩ দিনে ২৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি ৫০ লাখ


শরণখোলা প্রতিনিধি  photo শরণখোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২৬ দুপুর ১১:৩৫

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বনদস্যু ও জলদস্যু বাহিনীগুলো পুনরায় বেপরোয়া হয়ে উঠেছে। গত তিন দিনের ব্যবধানে পৃথক তিনটি অভিযানে ২৬ জন জেলেকে অপহরণ করেছে দস্যুরা। দফায় দফায় অপহরণ ও লাখ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুবলার শুঁটকি পল্লীসহ সমগ্র উপকূলীয় মৎস্যজীবী ও মহাজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দস্যুদের এমন তৎপরতায় অনেক মৎস্যজীবী এখন ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন।
​গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার দিকে দুবলার চরের নারিকেলবাড়িয়া ও আমবাড়িয়ার খাড়িসংলগ্ন সাগরে মাছ ধরার সময় ২০ জেলেকে অপহরণ করে জলদস্যু 'সুমন-জাহাঙ্গীর বাহিনী'। দস্যুরা ২০টি ট্রলার থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলারের অন্য জেলেদের কাছে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়ে যায় তারা।
​অপহৃত জেলেরা হলেন— হরিদাস বিশ্বাস, গোপাল বিশ্বাস, রমেশ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, শংকর বিশ্বাস, তুষার বিশ্বাস, মনিরুল ইসলাম, উজ্জল বিশ্বাস, কালিদাস বিশ্বাস, কাশেম মোড়ল, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রশিদ সরদার, প্রকাশ বিশ্বাস, ইয়াসিন মোড়ল, শিমুল, রূপকুমার বিশ্বাস, গণেশ বিশ্বাস, উত্তম বিশ্বাস ও বাটু বিশ্বাস। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা, কয়রা ও সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকায়।
​এর আগে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শেলারচর শুঁটকি পল্লীতে হানা দিয়ে ৬ জেলেকে অপহরণ করে 'করিম শরীফ বাহিনী'। দস্যুরা শেলারচরের ৫০টি শুঁটকি ঘর থেকে ঘরপ্রতি এক লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দাবিকৃত টাকা না দিলে জিম্মি জেলেদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া গত শনিবার রাতে কটকা এলাকা থেকে 'ছোট জাহাঙ্গীর বাহিনী' ট্রলারসহ আরও ৩ জেলেকে (রাজু, মাহবুব ও রাজন) অপহরণ করেছে বলে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, সুন্দরবন ও সাগর এলাকায় বর্তমানে অন্তত চারটি দস্যু গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের দাপটে জেলেরা সাগরে যেতে সাহস পাচ্ছেন না। তিনি বলেন, "দস্যুদের চাঁদা আর মুক্তিপণের টাকা দিতে দিতে অনেক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
​পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম ২০ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, "জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে। এছাড়া অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে কোস্টগার্ড ও নৌবাহিনীর সহযোগিতার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।"
​বর্তমানে গোটা সুন্দরবন ও সাগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলেরা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও কঠোর অভিযানের দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা