ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৮-২-২০২৬ দুপুর ১১:২০

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত সাদা দল সাধারণ সম্পাদক’সহ ৯টি পদে জয়লাভ করেছে। এদিকে বিএনপি সমর্থিত নীল দল সভাপতি’সহ ০৫টি পদে জয়ী হয়, জামায়াত সমর্থিত সবুজ দল একটি পদে জয় পায়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ১৫টি পদে মোট ৬২৫ জন ভোটারের মধ্যে ৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এজেডএম ফারুকের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি এ নিবার্চন পরিচালনা করেন। তাদের ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত নীল দলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ২৪৭ ভোট পেয়ে বিজয় হন। 
এদিকে সাধারণ সম্পাদক পদে ২৭০ ভোট পেয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্রার্থী অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন মাসুদ।
নির্বাচিত অন্যান্য বিজয় প্রার্থীরা হলেন- সাদা দলের সিনিয়ির সহসভাপতি সাহেদ হোসাইন, সহসভাপতি আশ্রাফুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ জাহিদ হোসাইন দিদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন পলাশ, আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক নূর হোসেন সবুজ, সদস্য আদিল আমিন ও মো. মোকাদ্দেছ হাসান। নীল দলের সহ-সম্পাদক মো.সফিক উল্যাহ সুমন, লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক মো. ছালেহ উদ্দিন, সদস্য নুর আলম ও নেওয়াজ শরীফ শুভ। সবুজ দল থেকে নির্বাচিত সদস্য হলেন- আবদুল্যাহ ইব্রাহিম ইমরান।

Aminur / Aminur

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা